সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে যুবককে পিটিয়ে হত্যা : গ্রেফতার ৬

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর মুন্সিপাড়ায় ই-লুডু খেলা নিয়ে বিরোধের জেরে মনোয়ারুল ইসলাম নামের এক যুবককে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধার আগে মুন্সিপাড়ায় মোড়ের গাছে নীচে মোবাইলে ই-লুডু খেলে মনোয়ারুল ইসলাম ও তার বন্ধুরা। এতে মনোয়ারুল ইসলাম টাকা জিতে নেয়। সন্ধ্যার পর তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় ওই বন্ধুরা। পরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুন্সিপাড়ার দোলাপাড়ায় ফেলে দিয়ে চলে যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১ টায় দোলাপাড়া থেকে মনোয়ারুলকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থার রাত তিনটায় মারা যায় সে। পরে পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন। মনোয়ারুল মুনসিপাড়ার আশেক আলীর পুত্র। তার আব্দুল্লাহ নামেরে আড়াই বছরের পুত্র সন্তান আছে। পেশায় দর্জি শ্রমিক ছিল মনোয়ারুল। এ ঘটনায় ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরপিএমপি কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে