সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৫ খাবার শারীরিক সম্পর্কের ইচ্ছা কমিয়ে দেয়

news-image

অনলাইন ডেস্ক : কর্মব্যস্ততার কারণে আমরা অনেক সময় নিয়মিত খাবারের বিপরীতে নানা ধরনের খাবার খেয়ে থাকি। যেসব খাবার আসলে আমাদের তাৎক্ষণিক ক্ষুধা মেটালেও যৌন জীবনে বেশ নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে শারীরিক মিলনের প্রতি আকাঙ্ক্ষাও কমিয়ে দিতে পারে। একারণে অনেকেই না বুঝে বিভিন্ন ওষুধ সেবন করে থাকেন। যা আসলে শরীরে সাময়িক এনার্জি এনে দিলেও নানা রোগের ঝুঁকি বাড়িয়ে থাকে। তাই যৌন আকাঙ্ক্ষা কমিয়ে আনতে পারে এমন খাবারগুলো এখন থেকেই এড়িয়ে চলা শ্রেয়।

যৌন আকাঙ্ক্ষা বা যৌন ক্ষমতার ওপর কুপ্রভাব ফেলতে পারে যেসব খাবার-

১. অতিরিক্ত চিজ খেলে যৌনজীবনে সমস্যা দেখা দিতে পারে। আসলে গরুর দুধে প্রচুর পরিমাণ সিনথেটিক হরমোন রয়েছে যা প্রচুর পরিমাণে খাওয়ার ফলে শরীরে স্বাভাবিক হরমোন উৎপাদনে ব্যাঘাত ঘটায়।

২. অতিরিক্ত মদ্যপান যৌন জীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। ইরেক্টাইল সমস্যাসহ, মিলনের শুরুতেই দ্রুত বীর্যপাতের কারণ হতে পারে অতিরিক্ত মদ্যপান। তাছাড়া অ্যালকোহল শরীরে একটা অবসন্ন ভাব এনে দেয়। ফলে যৌন মিলনের সময় উপযুক্ত উৎসাহ-উদ্দীপনার ঘাটতি দেখা দেয়।

৩. মাইক্রোওয়েভে তৈরি করা পপকর্ন খেলেও যৌন মিলনে মারাত্মক প্রভাব ফেলে। এই সব পপকর্নে থাকে অ্যাসিডের মতো কেমিক্যাল যা আস্তে আস্তে যৌন মিলনে ক্ষমতা হ্রাস করে।

৪. ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সয়া মিল্ক বা সয়া সস ব্যাপকভাবে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়। ফলে যৌন আকাঙ্ক্ষা কমে যায়।

গবেষকরা জানিয়েছেন, যারা দিনে ১২০ গ্রাম সয়া খান তাদের শরীরে টেস্টোস্টেরন কমে যায়। এতে সয়া কমিয়ে দেয় শুক্রাণুর পরিমাণও।

৫. যেকোনো ধরনের রিফাইন কার্বোহাইড্রেট (চিপস, পাউরুটি, ডোনাট) বা শর্করা যৌন মিলনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। রিফাইন কার্বোহাইড্রেট বা শর্করা শরীরে এস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয়, কমিয়ে দেয় টেস্টোস্টেরনের মাত্রা। ফলে যৌন জীবন ক্ষতিগ্রস্ত হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে