,

শীত থেকে বাঁচতে আগুন তাপাতে গিয়ে দগ্ধ রংপুরের ৮ নারী

news-image

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চল জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বাড়ছে শীতের তীব্রতা। ফলে শীতের ছোবল থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে গত ২৪ ঘন্টায় অগ্নি দগ্ধ হয়েছে ৮ নারী। অগ্নিদগ্ধ অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তারা মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, গত দুই বছরে শীতের হাত থেকে বাঁচতে আগুন তাপাতে গিয়ে ৪৮ নারী শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছে কম পক্ষে একশত জন। এ বছর ৮জন নারী অগ্নিদগ্ধ হয়েছে। তবে এ পর্যন্ত কেউ মারা না গেলেও দু একদিনের মধ্যে মৃত্যুর তালিকায় দগ্ধদের নাম যোগ হবে বলে ধারণা করছেন বার্ণ ইউনিটের সংশ্লিষ্টরা।

বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন রংপুরের পীরগঞ্জের হালিমা খাতুন। তার পা থেকে কোমড় পর্যন্ত পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার কাউনিয়া উপজেলার মৃত ফজলার রহমানের স্ত্রী মর্জিনা বেগমও আগুনে দগ্ধ হয়ে একই ইউনিটে চিকিৎসা নিচ্ছে। বার্ণ ইউনিটে আগুন তাপাতে গিয়ে তাদের মত ৮ জন এপর্যন্ত চিকিৎসা নিচ্ছেন।

অগ্নিদগ্ধদের স্বজনরা জানান, প্রচণ্ড শীতের হাত থেকে বাচতে খড় দিয়ে আগুন তাপাতে গিয়ে তাদের শরীরে আগুন লেগে যায়। এতে রোগীর যেমন যন্ত্রণায় ছটফট করছে। তেমনি পরিবারের সদস্যরা তাদের স্বজনকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা.এমএ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এপর্যন্ত ৮ জন নারী রমেক হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা খারাপ। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা