,

দ্রুত গতিতে এগিয়ে চলছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণ কাজ

news-image

রংপুর ব্যুরো : দ্রুত গতিতে এগিয়ে চলছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পুনঃ নির্মিত এবং বহুতল ভবনের নির্মাণ কাজ। এ ভবনে সর্বমোট ২৯৬৪৫ বর্গফুট এলাকার দ্বিতীয় তলায় মূল ভবনে থাকছে ওয়ার্কশপ, ড্রাইভার ও কন্ড্রাকটর রিফ্রেশমেন্ট রুম এবং পার্কিং ব্যবস্থা। এর মধ্যে প্রথম অর্থাৎ নিচ তলায় থাকছে ১৪টি টিকিট কাউন্টার, ৩টি এটিএম বুথ, মহিলাদের নামাজ ঘর, ১টি ডে-কেয়ার সেন্টার, ৬টি খাবারের দোকান, ১টি ওষুধের দোকান, ২টি পাবলিক টয়লেট, যাত্রীদের বসার স্থান এবং ১টি লাগেজ এরিয়া। ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে ১টি অত্যাধুনিক মানসম্মত খাবার হোটেল, ১টি শিশুদের খেলার রুম, ৭টি দোকান, অত্যাধুনিক ট্রাফিক বিভাগ টি, কন্ট্রোল রুম, টিকনিকাল বিভাগ ও প্রশাসনিক বিভাগ, অত্যাধুনিক সভা কক্ষ ১টি, ১টি পাবলিক টয়লেট, ভিআইপি লাউন্স ১টি এবং ১টি ভিআইপি রুম।

পিএমপিএল-কেএসএ ভেনচার নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশন এ কাজটি বাস্তবায়ন করছেন। এই নির্মান কাজের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে ভবনটির প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। প্রায় ২৬কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ জাফর আলী, মেয়র মহদয়ের সহকারী একান্ত সচিব কাজী জাহিদ হোসেন লুসিড, সংশ্লিষ্ট্য ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার একরাম হোসেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সিনিয়র সভাপতি মোঃ ছাবেদ আলী প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল ইসলাম শান্ত, শরিফুল ইসলাম, হারুনুর রশিদ ও জহির উদ্দীন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা