,

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানালো অ্যামনেস্টি

news-image

নিউজ ডেস্ক : কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগের পাশাপাশি খালেদা জিয়ার চিকিৎসা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অ্যামনেস্টি বলেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারান্তরীণ ৭৪ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ইতিমধ্যে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। কারাগারে যাওয়ার পর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং কর্তৃপক্ষ তাকে এ কারণে ১ এপ্রিল হাসপাতালে নিয়েছিল। তাকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার দেয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, খালেদা জিয়ার সঙ্গে যাতে ‘ইউএন স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস অন দি ট্রিটমেন্ট অব প্রিসনার্স’ (নেলসন ম্যান্ডেলা রুলস) অনুযায়ী খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা সেবা দেয়া এবং তার ন্যায়বিচার পাওয়ার অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়- তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর