শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সম্মেলনের শেষ মুহূর্তের প্রস্তুতি

news-image

দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আগামীকাল। শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টায় কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। সম্মেলনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। চলছে শেষ মুহূর্তের কাজের প্রস্তুতি।

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল এবং এর আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, শেষ মুহূর্তে সাজসজ্জার কাজ চলছে। মূলত বিশাল কর্মযজ্ঞ আরও ফুটিয়ে তুলতে যা যা করা দরকার সেদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে। এর মধ্যে পুরো সম্মেলন অনুষ্ঠান দেখানোর জন্য এলইডি মনিটর স্থাপন, সম্মেলনস্থলে বসানো পদ্মা সেতুতে রং করা, পতাকা স্ট্যান্ড বসানো এবং বসার চেয়ার সাজানো, মাইক্রোফোন, লাইটিং ও বিদ্যুতের ক্যাবল শেষ মুহূর্তের যাচাই করে নেওয়া ত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া সম্মেলনের সফল করতে দায়িত্বরত নেতাদের আনাগোনা দেখা যাচ্ছে।

এদিকে, ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে ফেলার হয়েছে। মৎস্যভবন থেকে শাহবাগ পর্যন্ত রাস্তাজুড়ে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। পাশাপাশি লাগানো হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রসংবলিত ফেস্টুন।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম