ক্রীড়া সাংবাদিকের পুরস্কার পেয়েছেন আল আমীন শাহীন
ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লীগে ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি সাপ্তাহিক নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন। শনিবার স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ফুটবল লীগের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সাংবাদিক আল আমীন শাহীনকে ক্রেস্ট প্রদান করেন। এ সময়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ , ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ কবীর ফারুক, সাধারণ সম্পাদক মহিম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।











