,

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম ষড়যন্ত্রের অংশ : শাহরিয়ার কবির

news-image

রংপুর ব্যুরো : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, স্বাধীনতার শত্রæরা এখনো সক্রিয় রয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, মুক্তিযোদ্ধাদের তালিকায় রাজাকারের নাম এটা গভীর ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত মোকাবেলায় তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে হবে, তরুণদের কে আরো সচেতন হতে হবে। এজন্য বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের গল্প শোনাতে হবে। মুক্তিযোদ্ধাদের সশরীরে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধকালীন সেই সময়ের ঘটনা তুলে ধরতে হবে, তাহলে প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে, বুঝবে উপলব্ধি করবে এবং আরও সচেতন হবে।

বুধবার রংপুর টাউন হল মাঠে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রংপুর জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির আরো বলেন, জিয়া ক্ষমতায় এসে ঘাতক-দালালদের মন্ত্রী বানিয়েছিলেন জিয়া বাংলাদেশকে পাকিস্থান বানাতে চেয়েছিলেন। সেই সময় অনেক রাজনৈতিক দল আপোষ করেছিলো কিন্তু বাংলার মানুষ আপোষ করেনি। বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে আদর্শের শক্তি এখনো সক্রিয় আছে। পাকিস্থানি আদর্শ শক্তি ভাঙ্গার জন্য জাহানারা ইমাম সকল রাজনৈতিক দলকে একত্রিত করেছিলেন।

আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে একাত্তরের ঘাতক-দালালদের বিচার করবেন, তিনি সেটি করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রংপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, সেক্টর কমান্ডারস ফোরাম রংপুর জেলা শাখার সভাপতি কমরেড শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা আকবর হোসেন, উন্নয়ন কর্মী মোশফেকা রাজ্জাক, ঘাতক দালাল নির্মূল কমিটি রংপুর জেলা শাখার সহ সভাপতি বিপ্লব প্রসাদ, অর্থ সম্পাদক ফারহানা হাসান বিথী। সঞ্চালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার মানিক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা