,

শাকিব-অপুর ‘রাজা ফোরটোয়েন্টি’

bsek7rvmবিনোদন প্রতিবেদক : রাজা ফোরটোয়েন্টি’ নামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের ব্যস্ততম জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। চলচ্চিত্রটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এ বিষয়ে অপু বিশ্বাস বাংলামেইলকে বলেন, ‘এ চলচ্চিত্রটিতে নায়ক শাকিব খান সব সময় মেয়েদের সঙ্গে একের পর এক প্রেমের প্রতারণা করতে থাকে। এর মধ্যে আমিও থাকি, সে বুঝতে পারে না যে সে আমার সঙ্গেও প্রতারণা করছে। আমিও তার সঙ্গে প্রতারণা করি। একটা সময় দু’জন দু’জনকে ভালোবেসে ফেলি। এভাবেই গল্পটা চলতে থাকে।’

পরিচালক উত্তম আকাশ বলেন, ‘সম্পূর্ণ কমেডি ঘরানার চলচ্চিত্র এটি। একটা মানুষ সবসময় প্রতারণা করে বেড়ায়। একটা সময় এসে নিজেও প্রতারণার স্বীকার হয়। এভাবেই চলতে থাকে রাজা ফোরটোয়েন্টি। এবং মানুষের সঙ্গে বারবার প্রতারণা করলে একটা সময় নিজেকেও যে প্রতারিত হতে হয় এটাই এ চলচ্চিত্রের মূল ম্যাসেজ।’

এ ছবিতে মিশা সওদাগর, কাবিলাসহ আরও অনেকে অভিনয় করবেন। এছাড়া চলচ্চিত্রটির মহরত হবে ২ মার্চ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ