বিজয়স্তম্ভে জুতা পায়ে অধ্যক্ষ, পিটুনি খেয়ে হাসপাতালে

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : জুতা পায়ে অস্থায়ী বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু তাহের কলেজ প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে হামলায় গুরুতর আহত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উলিপুর সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষক শামসুল আলম জানান, বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে কলেজের অস্থায়ী বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় ভুলে জুতা পায়ে বিজয়স্তম্ভের বেদীতে উঠে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কতিপয় বহিরাগত ছেলে কলেজ গেট প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ফখরুল জানান, অধ্যক্ষের শরীরে কিল-ঘুষি এবং লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে আহত অধ্যক্ষকে দেখতে হাসপাতালে গিয়েছি। ভুলে জুতা পায়ে বিজয়স্তম্ভে উঠার বিষয়টি তিনি স্বীকার করেছেন। অধ্যক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তবে কে বা কারা হামলা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার