,

আগামী সম্মেলনে অনুপ্রবেশকারীদের বাদ দেয়া হবে : কাদের

news-image

নিউজ ডেস্ক : রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, স্বাধীনতার বিশ্বাসঘাতকদের উত্তরসূরিদের কোনো ছাড় নয়। দলে অনুপ্রবেশকারী হিসেবে কেউ থাকলে আগামী সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেয়া হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি। বাংলার জমিনে এই অপশক্তিকে ওঠে দাঁড়াতে দেয়া হবে না, বিজয় দিবসে এটিই আমাদের শপথ।

এ সময় আরও শ্রদ্ধা জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, একাত্তরের যে লক্ষ্য ও চেতনা ছিল, সে লক্ষ্য অনুযায়ী আমরা এগোতে পারিনি। আমরা আরও এগোতে পারতাম, যদি পঁচাত্তরের রাজনৈতিক বিপর্যয় না হতো, সামরিক শাসন না থাকত।

হাসানুর হক ইনু বলেন, বাংলাদেশ এখনো নিরাপদ হয়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আর রাজাকার–সমর্থিত সরকার ক্ষমতায় আসবে না, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। আর যাতে আমরা হোঁচট না খাই, তার গ্যারান্টি অর্জন করাটাই এ মুহূর্তের রাজনৈতিক চ্যালেঞ্জ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা