,

‘সরকারের এজেন্ট’ ঢুকে পড়েছে বিএনপিতে : মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিভ্রান্তি সৃষ্টি করতে বিএনপির মধ্যে ‘সরকারের এজেন্ট’ ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের মধ্যে এই অবৈধ সরকারের বিভিন্ন এজেন্ট ঢুকে পড়েছে। তারা ঢুকে বিভিন্নভাবে মধ্যে বিভেদ-পার্থক্য সৃষ্টি করতে চায়, বিভিন্ন রকম কথা বলে বিভ্রান্ত করতে চায়। কিন্তু তারা সফল হবে না।

রোববার রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে বিএনপি।

বিএনপিতে ফাটল ধরানো যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি বলতে চাই, কেউ বিভ্রান্ত হবেন না। আমরা সবাই ঠিক আছি। শুধু তৃণমূল না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি যারা বিশ্বাস করে— সব দেশপ্রেমিক এক আছে। আমাদের দরকার শুধু শক্তি সঞ্চয় করে সঠিক সময়ে সঠিক জায়গায় আঘাত করা। সেই আঘাতের জন্য আমরা প্রস্তুত হচ্ছি।

তিনি বলেন, সরকারের এমপি-মন্ত্রীরা অনেক বড় বড় কথা বলেন। আমি জানতে চাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের (আওয়ামী লীগ) কতজন রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। সেই তালিকা প্রকাশ করুন।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা আশা করি না যে, আইনের মাধ্যমে খালেদা জিয়া মুক্তি পাবেন। তাকে মুক্ত করতে হলে এই স্বৈরাচার-ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। নেতা-কর্মীরা এখানে তাগিদ দিয়েছেন কর্মসূচি দিতে। আমরা কৌশলে অগ্রসর হচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। শুধু বলতে চাই, কঠোর আন্দোলন ছাড়া, এই সরকারের পতন ছাড়া দেশনেত্রী মুক্ত হবেন না, গণতন্ত্র মুক্ত হবে না। ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে সেই আন্দোলন বাংলাদেশে হবে।

সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা