,

রংপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

news-image

রংপুর ব্যুরো : বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রংপুর মহানগরীতে বিক্ষোভ করেছে মহানগর ও জেলা বিএনপি।আজ শনিবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিতে যেতে থাকলে তাতে বাঁধা দেয় পুলিশ।

এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। পরে পুলিশী বাঁধায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর সহ সভাপতি সুলতানুল আলম বুলবুল, যুগা¥ সাধারণ সম্পাদক রাশেদ উন নবী খান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা সহ সভাপতি মামুনার রশিদ মামুন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফিরোজ আলম, মহানগর যুবদল সভাপতি এ্যাড.মাহফুজ উন নবী ডন, কৃষকদল মহানগর কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ রহমান লাবু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শহিদুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মোকছেনুল আরেফীন রুবেল, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীম প্রমুখ।

বক্তরা বলেন, বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপ প্রমাণ করেছে এই অবৈধ সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়ে ফেলেছে। অবিলম্বে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা