সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল সাবেক মন্ত্রী বর্ষীয়ান নেতা মরহুম অ্যাডভোকেট ছায়েদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর থেকে পাচঁবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান নেতা মরহুম অ্যাডভোকেট ছায়েদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। এ উপলক্ষে মন্ত্রীর পরিবারবর্গ সবার কাছে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।বর্ষীয়ান নেতা এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আজ রবিবার পূর্বভাগ পুরাত বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইজীবী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক ১৯৪২ সালে ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে জম্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সুন্দর আলী। মোহাম্মদ ছায়েদুল হক ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনের ঘনিষ্ট সহযোগী এবং ৬৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভিপি নিবার্চিত হন। ১৯৬৮ সালে এম এ (অর্থনীতি) ও ৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছেন।

১৯৭৩ সালে প্রথমবারের মত আওয়ামীলীগের টিকেটে নাসিরনগর আসন থেকে সংসদ সদস্য নিবার্চিত হয়েছেন। ১৯৮৬ সালের নিবার্চনে পরাজিত হয়েছেন। ১৯৯৬ ,২০০১ ও ২০০৮,২০১৪ সালের নিবার্চনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে অংশগ্রহন করে সংসদ সদস্য নিবার্চিত হন। তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। আওয়ামীলীগের এ বর্ষীয়ান নেতা এর আগে খাদ্য,দূর্যোগ্য ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মোহাম্মদ ছায়েদুল হক মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেন। তিনি আওয়ামীলীগের শাসনামলে নাসিরনগরে ব্যাপক উন্নয়ন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে