সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ের সাথে বাড়বে এই জুতার সাইজও

news-image

প্রযুক্তি ডেস্ক : ছোটদের জুতা বছর বছরই পাল্টাতে হয়! কারণ বাচ্চাদের পা দ্রুত বাড়ে। আর বাচ্চাদের জিনিসের যা দাম! অর্থাভাবে যারা কেনাকাটা থেকে মুখ লুকান তাদের জন্য এসে গেল সমাধান। একটি জুতাই বদলে নিতে পারবেন পায়ের আকার মতো।

অর্থাৎ পা বড় হলেও সেই মাপ অনুযায়ী জুতাও বাড়িয়ে নেয়া যাবে। তাও আবার একটি-দু’টি নয়, অন্তত পাঁচটি সাইজে বদলে নেয়া যাবে জুতার আকার।

‘বিকজ ইন্টারন্যাশনাল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই জুতা তৈরি করেছে। জুতার ফিতা এমনভাবে তৈরি, সেগুলো ছোট-বড় করা যায়। আর সেই ফিতা ছোট-বড় করেই জুতোর আকারও পাল্টে নেয়া যায়। জুতোর সোল তৈরি হয়েছে গাড়ির টায়ারের রাবার দিয়ে। ফলে সেগুলেঅ বেশ শক্তপোক্ত। তাই সহজে ছিঁড়বেও না।

সংস্থার তরফে জানানো হয়, এই জুতা তিনটি সাইজে পাওয়া যায়। আর প্রতিটি সাইজের জুতা আবার ছোট বড় করে পাঁচ সাইজের করে নেয়া যায়। ফলে একটি জুতো কিনলে অন্তত পাঁচ বছর চালিয়ে নিতে পারবেন যে কেউ।

এই জুতা কীভাবে কাজ করে, তার একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ভিডিওটি বানিয়েছে‘টেক ইনসাইডার’ নামে একটি তথ্যপ্রযুক্তি সংস্থা। সেই ভিডিও টুইটারে পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে