বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসেনজিতের বউ হচ্ছেন কুসুম সিকদার

65873_tollyবিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার দু’দিন বাদেই হতে যাচ্ছেন কলকাতার সুপারস্টার প্রসেনজিতের বউ। তারই অপেক্ষায় এখন তিনি বাংলাদেশ ছেড়ে অবস্থান করছেন কলকাতায়। কথাটি শুনে যে কেউ আকাশ থেকে পড়তে পারেন। আসলেই কি তাই? প্রিয় পাঠক, এটা কুসুম সিকদার কিংবা প্রসেনজিতের বাস্তব জীবনের ঘটনা নয়। কলকাতার নির্মাতা গৌতম ঘোষের নতুন ছবি ‘শঙ্খচিল’-এ স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রসেনজিত ও কুসুম সিকদার। আগামী ৩রা মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। এরপর টাকির ইছামতির ধারে এবং পরবর্তী শুটিং বাংলাদেশের বিভিন্ন স্থানে হবে বলে জানা গেছে। গত জানুয়ারিতে ছবিটিতে অভিনয়ের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হলে কুসুম সিকদার মানবজমিনকে জানিয়েছিলেন, কলকাতায় এটা আমার প্রথম ছবি। এতে জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের বিপরীতে অভিনয় করতে যাচ্ছি। বিষয়টি ভেবে খুবই ভাল লাগছে। আশা করছি সবার ভাল লাগবে। সীমান্ত এলাকার সমসাময়িক নানা ট্র্যাজিডি নিয়ে ছবিটি নির্মাণ হচ্ছে। এতে কুসুম সিকদার ও প্রসেনজিৎ ছাড়া আরও অভিনয় করছেন কলকাতার উষষী চক্রবর্তী, দীপঙ্কর দে প্রমুখ। উল্লেখ্য, ছবির শুটিংয়ে অংশ নেয়ার জন্য ফেব্রুয়ারির মাঝামাঝিতে কলকাতায় যাওয়ার কথা থাকলেও ব্যক্তিগত ব্যস্ততার কারণে একটু দেরি করেই সেখানে গেলেন কুসুম সিকাদার। এটি তার ক্যারিয়ারের তৃতীয় ছবি। এর আগে ‘গহীনে শব্দ’ ও ‘লালটিপ’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা