,

রংপুরে পাটের আশঁকল সর্ম্পকে অভিজ্ঞতা অর্জন শীর্ষক কর্মশালা

news-image

রংপুর ব্যুরো : পাটের আশঁ ছাড়ানো মেশিন” আশঁকল সর্ম্পকে অভিজ্ঞতা অর্জন শীর্ষক কর্মশালা গতকাল বৃহস্পতিবার নগরীর আরডিআরএস বাংলাদেশের বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রাকটিক্যাল একশন, আরডিআরএস ও ইউরোপীয় ইউনিয়নের উদ্যাগে এই কর্মশালায় অংশ গ্রহণ করেন রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার ৩৫০জন আশঁকল ব্যবহারকারি, উদ্যাক্তা, কৃষক-কৃষাণী।

সেখানে দিনব্যাপী পাটের আশঁ মাড়াই ,পাটের ফলন ও উৎপাদন বৃদ্ধি, পাটের মান ভালো করণের উদ্যাগ, পাটের পণ্য উন্নতমানের নিশ্চয়তা ও পাট ছাল ছাড়ানোর জন্য আশঁকল ব্যবহার ও এর সুবিধা বিষয়ে আলোচনা ও উপস্থাপনা করা হয়। সেখানে দশজন সুবিধাভোগী আশঁকল ব্যবহারকারি এই মেশিন ব্যবহারের ফলে পাটের গুণগতমান বৃদ্ধি, আশঁকল মেশিনের বহুবিদ ব্যবহার, আশঁকল ব্যবহার করে আর্থিক উপার্জনের ফলে নিজের লাভবান হওয়া ও একটি আশঁকলের মাধ্যমে চারজনের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার অভিজ্ঞতা বর্ণতা করেন। তারা আশঁকল আরও জনপ্রিয় করার জন্য কৃষকদের মাঝে উৎসাহ সৃষ্টি, পাট ও পাটের পণ্যের বাজার নিশ্চিত করার জন্য সরকার ও আয়োজনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহব্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সরওয়ারুল হক, বিশেষ অতিথি ছিলেন আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রংপুর কারুপণ্য লিমিটেডের উপদেষ্টা মাহবুব রহমান, রংপুর পাট গবেষণা কেন্দ্রের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড.মো:আবুল ফজল মোল্লা, প্রাইটিক্যাল একশনের প্রোগ্রাম ম্যানেজার কাজী মোর্শেদ আলম, প্রজেক্ট ম্যানেজার নেহাল আজমত মহি, জুট স্পেশালিষ্ট মো: আলমগীর চৌধুরী, আরডিআরএস বাংলাদেশের মাঠ অপারেশন পরিচালক মো: হুমায়ন খালিদ, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক কৃষি কর্মকর্তা ড. রেজাউল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান