শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার আইনজীবী বললেন, ৬ বা ৮ মাস পর হয় তো তিনি লাশ হয়ে বের হবেন

news-image

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পঙ্গু হওয়ার পথে রয়েছেন বলে আদালতকে জানিয়েছেন তার জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শুরু হওয়ার পর আদালতকে এ কথা জানান তিনি।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনটিকে ভুয়া বলেও আখ্যায়িত করেন জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার ১০টা ৮ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি শুরু হয়। সকাল ১০টা ১০ মিনিট রেজিস্টার জেনারেল আলী আকবর বিএসএমএমইউয়ের প্রতিবেদন আদালতে জমা দেন।

এরপর ১০টা ২০ মিনিট থেকে শুনানি শুরু হয়। এর আগে বিচারকরা মেডিকেলের রিপোর্টটি দেখেন।

জয়নুল আবেদীন শুনানিতে আরও বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে ভালো মানুষ গিয়েছিলেন। কিন্তু তিনি আজ পঙ্গু হওয়ার পথে। তিনি হাত-পা নড়াতে পারছেন না। চিকিৎসা এতো উন্নত হচ্ছে যে দিন দিন তিনি পঙ্গু হয়ে যাচ্ছেন। ৬/৮ মাস পর হয় তো তিনি লাশ হয়ে বের হবেন।

আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নিতাই রায় চৌধুরী, এএম মাহবুব উদ্দিন খোকন, একেএম এহসানুর রহমান প্রমুখ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম