বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাছিমুল হক ভূঁইয়ার ইন্তেকাল

shokনিজস্ব প্রতিবেদক : শহরের হালদারপাড়ার বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে ও জেলা আওয়ামীলীগ নেতা মোঃ শাহ আলমের ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নাছিমুল হক ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। গত শুক্রবার রাত সাড়ে ১২ টায় নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা- বাবা, চার ভাই, দুই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল শনিবার বাদ জোহর জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নামাজে জানাযায় জেলা আওয়ামীলীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে নাছিমুল হক ভূঁইয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি ও দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার প্রধান প্রতিবেদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা । এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা