বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলের জনপ্রিয়তাকে বিকশিত করতে সম্মিলিত ভ’মিকা রাখতে হবে- জেলা প্রশাসক ড.

brahmanbaria sports picব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ফুটবলের প্রতি মানুষের আগ্রহ আবেগ উচ্ছ্বাস রয়েছে, এই খেলার জনপ্রিয়তাকে বিকশিত করতে সম্মিলিতভাবে ভ’মিকা রাখতে হবে। তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়া ক্ষেত্রে যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের ধারা গতিশীল করতে নতুন প্রজন্মকে ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া চর্চায় সম্পৃক্ত করতে হবে। জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লীগের খেলায় সকল বয়সী ক্রীড়ামোদী দর্শক উপস্থিতি , দেশী বিদেশী খেলোয়ারদের অনবদ্য ক্রীড়া নৈপন্য সকলকে ব্যাপক আনন্দ দিয়েছে। তিনি আয়োজক সহ সকলকে ধন্যবাদ জানান।
শনিবার স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লীগের  ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। তিনি বক্তৃতায় ক্রীড়াঙ্গনের ঐতিহ্যকে সমুজ্জ্বল রাখতে সকলের আন্তরিক ভ’মিকা কামনা করেন এবং এক্ষেত্রে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাাডভোকেট ইউসুফ কবীর ফারুক। লীগ খেলার আহবায়ক এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে জেলা ফুটবল এসাসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী সহ প্রবীণ নবীন ক্রীড়াবিদ সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন্। লীগের ফাইনাল খেলায়  বিলকেন্দুয়াই একাদশ ২-১ গোলে প্রভাতী ক্রীড়া সংঘকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা