,

আমরা আগে দেখি আগামী ১২ তারিখ কী হয় : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আগে দেখি আগামী ১২ তারিখ কী হয়।

বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশের কাছে নালিশ করছে আওয়ামী লীগের এমন অভিযোগও ভিত্তিহীন বলেছেন তিনি।

আগামী বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন শুনানির বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা আগে দেখি কী হয়।

বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশের কাছে নালিশ করছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, তাদের এই কথাগুলো বলা ছাড়া কোন উপায় নেই। কারণ তাদের জনগণের কাছে কোন জায়াগা নেই। বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোন ভিত্তি নেই। তারা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন। আর এসব কথা না বললে মিডিয়াতেও টিকে থাকতে পারবেন না।

ফখরুল বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম অব্যাহত রাখবো।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

এর আগে জাসাসের পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল।

বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে দাবি করে ফখরুল বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি, শুদ্ধি অভিযানের নামে শুধু ছোটখাটো যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। যারা বড় রুই-কাতলা, যারা সমাজকে গ্রাস করছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর আজকে বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে।

আজকে সারাবিশ্বে আন্তর্জাতিক দুর্নীতি দমন তারিখ ঘোষণা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমি এই কথাটা বলতে চাই, আজকে সারাবিশ্বে আন্তর্জাতিক দুর্নীতি দমনের সাথে সাথে বাংলাদেশে যে দুর্নীতি সর্বগ্রাসী হচ্ছে- তার বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানো দরকার।

তিনি বলেন, দুর্নীতি শুধু আর্থিক দুর্নীতি হয় না। সামাজিক ও রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতির মধ্যে একটি। আর আমাদের দেশে সমস্ত দুর্নীতি শুরু হয়েছে। আজকে আর্থিক দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যে, সেখানে দুদকের চেয়ারম্যান ও সংসদ সদস্য।

এসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক নায়ক হেলাল খান, সহ-সভাপতি জাহেদুল আলম হিটোসহ জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা