,

তেঁতুলিয়া কাঁপছে সর্বনিম্ন তাপমাত্রায়

news-image

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : দেশের অন্যান্য জায়গার তুলনায় এবার আগভাগেই শীত এসেছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এক মাস ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উপজেলাটিতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘার পাশে হওয়ায় এখানে শীতের প্রকোপ বরাবরই বেশি।

এ অঞ্চলে ভোরের দিকে ঘন কুয়াশা পড়ে এবং থাকে বেলা ১১টা পর্যন্ত। বিকাল গড়ালেই শীতল বাতাসের সঙ্গে বাড়তে থাকে ঠাণ্ডা। সন্ধ্যার পর বাজারগুলোতে কমতে থাকে জনকোলাহল। নিম্নবিত্তরা শীত নিবারণে বাড়ির উঠোনে খড়কুটো জ্বালিয়ে বসে থাকছেন তার পাশে। অনেকে আবার ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে। যে যার সাধ্যের মধ্যে কিনছেন গরম কাপড়। তবে তীব্র শীতে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

শীতের বৈরী আবহাওয়ার কারণে এলাকার দিনমজুর ও শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছেন না। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠাণ্ডাজনিত অসুখ-বিসুখ। বিশেষ করে সর্দিজ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তেঁতুলিয়া হাসপাতালের ইনডোর ও আউটডোরে আসছেন অনেক রোগী, যাদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। তবে সরকারি কিংবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত শীতার্তদের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক মো. রহিদুল ইসলাম বলেন, গত তিন দিন ধরে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। গত বছর ২২ জানুয়ারি এ অঞ্চলে সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যা ৫০ বছরের মধ্যে রেকর্ড ছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা