বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে পরীক্ষায় অংশ নিয়ে লাশ হয়ে ফিরল সুমাইয়া

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর উত্তম স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে লাশ হয়ে ফিরলো ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। শিক্ষার্থী সুমাইয়ার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রামে পাঠিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১১) রংপুর উত্তম স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী । গত বুধবার অত্র বিদ্যালয়ে ধর্মীয় পরীক্ষা অংশ গ্রহণ শেষে বেলা সোয়া ১২টার দিকে অন্যান্য সহপাঠিদের সাথে বাড়ি ফেরার সময় উত্তম রংপুর-সৈয়দপুর মহাসড়কে হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় সে।

এ সময় অন্যান্য সহপাঠিরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও সহকারী শিক্ষক রেজাউল করীমকে বিষয়টি জানালে তারা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার মৃত ঘোষণা করেন। সুমাইয়া আক্তার উত্তম উত্তরপাড়ার বাসিন্দা সাইফুর রহমানের কন্যা। উত্তম উত্তরপাড়ায় দীর্ঘদিন যাবৎ ভাড়াকৃর্ত বাড়িতে থাকতো। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ অন্যান্য শিক্ষকরা জানান, সুমাইয়া আক্তার দীর্ঘদিন থেকে অসুস্থ। সে প্রায়সই বিদ্যালয়ে মাথা ঘুরে পরে যেত। পরে তার অভিভাবককে বিষয়টি জানালে তার বাবা এসে তাকে নিয়ে যেত।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে