,

আপিল বিভাগের ভাড়াটেদের নিয়ে এসেছেন আসামিপক্ষের আইনজীবীরা : তাপস

news-image

নিউজ ডেস্ক : খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে সুপ্রিম কোর্টে বহিরাগত আইনজীবীরা অবস্থান করছেন জানিয়ে তাদের বিরদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, আপিল বিভাগের ভাড়াটেদের নিয়ে এসেছেন আসামিপক্ষে আইনজীবীরা। এই ভাড়াটেদের সুপ্রিম কোর্ট ছাড়তে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সময়সীমা বেধে দেন তিনি।

এই সময়ের মধ্যে তারা সরে না গেলে আইনশৃঙ্খলাবাহিনীকে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়ে ব্যারিস্টা তাপস বলেন, প্রয়োজনে তাদের (বহিরাগত) প্রতিহত করা হবে।

বেলা ১১টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্ট বার ভবনের উত্তর হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার তাপস বলেন, তারা ভাড়াটে লোক দিয়ে হট্টগোল করছে। এভাবে বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটানো আদালত অবমাননার সামিল।

তিনি বলেন, আইনঅঙ্গনকে অচল করার এই ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। আমরা সাধারণ আইনজীবীরা এই নেক্কারজনক ঘটনা প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর ধার্য করেন আপিল বিভাগ। চিকিৎসার প্রতিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে না আসায় শুনানি পিছিয়ে দেন আদালত।

শুনানি পিছিয়ে দেয়ার নির্দেশনা আসতেই বিএনপিপন্থী আইনজীবীরা এজলাসে হট্টগোল শুরু করেন। তারা শুনানি এগিয়ে আনার দাবিতে আপিল বিভাগে অবস্থান নেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা