,

জাইমা রহমান ব্যারিস্টার হলেন

news-image

নিউজ ডেস্ক : এমন দিন নাতনির সাফল্যের খবর আসলো যখন দাদি খালেদা জিয়ার কারাবন্দির ৬৬৫তম দিন। তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বার অব প্রফেশনাল ট্রেনিং কোর্স, বিপিটিসি (লন্ডন) থেকে বার অ্যাট ল’ (লিঙ্কস ইন) কল টু দ্যা বার সেরিমনি অংশগ্রহণ করেছেন। এর আগে তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

তারেক রহমান, জোবাইদা রহমানের মাঝে জাইমা রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জিয়া পরিবারের সদস্য জাইমা রহমানের এই সাফল্যে দলের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো অব্যাহত রেখেছেন। জিয়া পরিবারের এই সংবাদ বিএনপি আনুষ্ঠানিকভাবে জানাবে বলে জানা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান ওয়ান ইলেভন পরবর্তী বাবা মার সঙ্গে লন্ডনে অবস্থান করছেন।

জানা গেছে দাদি খালেদা জিয়ার অনুপ্রেরণায় জাইমা রহমান আইনী পেশা বেছে নেন। ফেসবুকে জিয়া পরিবারের ছবি পোস্ট করে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল লিখেছেন, দাদা-দাদি ও বাবার মতো-জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের আলোর দিশারী হয়ে নিশ্চয়ই একদিন কোটি কোটি মানুষকে পথ দেখাবেন। অভিনন্দন ব্যারিস্টার জাইমা রহমান। যাত্রা শুভ হোক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা