,

রংপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমির প্রাচীর নির্মাণে বাঁধা

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর তাজহাটে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শাহ রায়হান বারীর জমির প্রাচীর নির্মাণ করতে দিচ্ছেন না একটি প্রভাবশালী পক্ষ। আদালতের নির্দেশ সত্বেও প্রাচীর নির্মানে বাঁধা দেয়ায় অসহায় হয়ে পড়েছেন ওই মুক্তিযোদ্ধা পরিবার। থানা, আদালত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সূত্রে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধের সময় রংপুর কেরানীপাড়ায় হানাদারবাহিনীর হাতে শহীদ হন মানবাধিকার কর্মী ও সাংবাদিক শাহ রায়হান বারীর মাতা রাবেয়া খাতুন।

একই সময়ে রাজশাহীর সেই সময়কার পুলিশ সুপার শাহ আব্দুল মজিদও হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। ১৯৭৮ সালে রায়হান বারী রংপুর শহরের তাজহাট আলমনগর মৌজায় ১০ শতক জমি ক্রয় করেন। এরই মধ্যে জমিটিতে প্রাচীর নির্মান করে স্থাপনা করতে চাইলে তাতে বাঁধা দেন স্থানীয় মো: বশির আহম্মেদ ও তার লোকজন। বিষয়টি নিয়ে রায়হান বারী আদালতে মামলা করেন। আদালতের বিচারক গত ১৯ আগস্ট মো: বশির আহম্মেদ দিং এর ওপরে নিষেধাজ্ঞা আদেশ জারী করেন ও সীমানা প্রাচীর নির্মাণে বাধা না দেয়ার আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী সাংবাদিক রায়হান বারী সীমানা প্রাচীর নির্মান করতে গেলে বশির আহম্মেদের ভাড়াটিয়া সন্ত্রাসী সেখানে আবারও বাঁধা দিয়ে ভয়ভীতি দেখায়। নিরুপায় হয়ে রায়হান বারী নগরীর তাজহাট থানায় দুটি অভিযোগ দাখিল করেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে পুলিশের কোন সহযোগিতা পান নি ওই শহিদ পরিবার।

এ ব্যপারে শাহ রায়হান বারী জানান, আমি একজন শহীদ পরিবারের সন্তান। আমার জমিতে আমি প্রাচীর নির্মান করবো। কিন্তু তাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঁধা দিচ্ছে বশির আহম্মদ ও তার লোকজন। তাদের লোকজনের ভয়ে আমরা আতংকিত এবং নিরাপত্বাহীনতায়। এ ব্যপারে তিনি ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজির কাছে আহবান জানিয়েছেন।
এ ব্যপারে তাজহাট থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান. এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। উভয়পক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা