বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগাম আলু রোপণে ব্যস্ত তিস্তার চরাঞ্চলের কৃষকরা

news-image

রংপুর ব্যুরো :আগাম আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন রংপুরের পীরগাছার তিস্তার চরাঞ্চলের কৃষকরা। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এখানকার কৃষকরা আগাম আলু চাষে ঝুঁকে পড়েছেন। ফলে চরের মাঠ জুড়ে সময়ের আগে আলু রোপণকে ঘিরে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য ।জানা গেছে, পীরগাছা উপজেলার তিস্তা নদীর তীরবর্তী ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে হিরা-২, ব্রি-৩৩, ব্রি-৩৯, ব্রি-৫৬ ও বীনা-৭ জাতের ধানসহ স্বল্পমেয়াদী আগাম জাতের আমন ধান লাগানো হয়েছিল। বর্তমানে ধান কাটা ও মাড়াই প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সরেজমিনে উপজেলার তিস্তার চরাঞ্চলের চর ছাওলা, গাবুড়ার চর, চর তাম্বুলপুর, রহমতের চর, শিবদেব চর ও চর জুয়ান গ্রাম ঘুরে দেখা গেছে এখন চলছে আগাম আলু লাগানোর কাজ। এ জন্য জমি তৈরিসহ সার প্রয়োগ ও আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বেশীর ভাগ জমিতে নারী শ্রমিকরা আলু রোপণের কাজ করছেন।কৃষকরা জানান, চলতি বছরে দু’দফার বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিস্তার নিকটবর্তী গ্রামের কৃষকরা। সরকারিভাবে ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তারা কোনো সহায়তায় পায়নি। ফলে বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে তারা আগাম আলু চাষের প্রস্তুুতি নিয়েছেন। তবে এবার তুলনামূলক আলু বীজের দাম কম, সারের সরবরাহ স্বাভাবিক ও স্বল্প মজুরিতে নারী শ্রমিক মেলায় আগাম জাতের আলু আবাদে ঝুঁকে পড়েছেন তারা।

পীরগাছার চর তাম্বুলপুরের কৃষক শহিদুল ইসলাম বলেন, আমরা চরের মানুষ। এখানকার মাটিতে সকল আবাদ হয়। তবে আলু, বাদাম, মরিচ, পেঁয়াজ এই ফসলগুলা ভালো হয়। এখন চরে আলু লাগাচ্ছি। কারণ এই আলু আগাম উঠবে। তখন বাজারে ভাল দামও পাওয়া যাবে।
অন্যদিকে চর ছাওলার নুরুল হক ও চর গাবুরার আব্দুর রহমান বলেন, চরাঞ্চলের মাটি আলু চাষের জন্য খুবই উপযোগী। চরের বালুতে বৃষ্টিপাত হলেও আলুর তেমন ক্ষতি হয় না। তাই আগাম আলু চাষে ভয়ের কোনো কারণ নেই। আশা করছি লাভ হবে।

পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান বলেন, চলতি মৌসুমে ৮ হাজার ৭৪৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০০ হেক্টরে আগাম জাতের আলু চাষ হবে। চরাঞ্চলের বালু মিশ্রিত পলি মাটিতে আগাম আলুর ফলন ভালো হয়। তাই কৃষকেরা আগাম আলু চাষের দিকে ঝুঁকে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে