সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার অবশ্যই জামিন পাওয়ার সুযোগ আছে : ড. কামাল

news-image

অনলাইন ডেস্ক : উচ্চ আদালত থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ আছে বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, চিকিৎসাধীন খালেদা জিয়া মানবিক কারণে জামিন পাওয়ার যোগ্য।

আজ মঙ্গলবার বিকেলে মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার যে মামলার শুনানি চলছে, সেই মামলায় তার জামিন পাওয়ার সুযোগ আছে কিনা, এমন প্রসঙ্গে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, সুযোগ অবশ্যই আছে। মানবিক কারণে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। আজকের সভায় স্পষ্টভাবে আলোচনা হয়েছে। আমাদের লিখিত বক্তব্যে সব আছে।

এর আগে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ড. কামাল হোসেনের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সভা অনুষ্ঠিত হয়। সভায় কারাবন্দি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারাগারে দীর্ঘ ৬৬৪ দিন বন্দি করে রাখা হয়েছে।

মান্না আরও বলেন, যে মামলায় বিএনপি চেয়ারপারসনকে সাজা দেওয়া হয়েছে, তা অন্যায়। তার সর্বশেষ শারীরিক অবস্থা বিবেচনায় আমরা তার আশু মুক্তি দাবি করছি। এ দাবি মানবিক এবং তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন। অন্যথায় তার দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারের ওপর বর্তাবে।

খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতের প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, আমরা ২২ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। উনি আন্তরিকতার সঙ্গে বলেছিলেন, আইজি প্রিজনকে বলে দিয়েছেন। আমরা নামের তালিকা পাঠিয়েছি। কিন্ত এখনও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সু্যোগ দেওয়া হচ্ছে না।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন- জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে