বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ৬০ লক্ষ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার-৪

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল উদ্ধার ও জালিয়াতি চক্রের সাথে জড়িত দুই নারীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৬০ লক্ষ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে হারাগাছ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হারাগাছে নকল ব্যান্ডরোল ব্যবহার করে প্রতি বছর ৫’শ কোটি টাকা রাজস্ব ফাঁকি শিরোনামে কয়েকটি সংবাদ প্রকাশ ও প্রচারের পর অসাধু চক্রকে গ্রেফতারে তৎপর হয়ে উঠে মেট্রোপলিটন পুলিশ। গতানুগতিক অভিযানের পাশাপাশি নকল ব্যান্ড রোল ব্যবহারকারী, পরিবহনকারী ও উৎপাদনকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা শুরু হয়। এরই অংশ হিসেবে সোমবার নকল ব্যান্ডরোল মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হারাগাছের পশ্চিম পোদ্দারপাড়া বাচ্চাটারী গ্রামের আব্দুল জলিল ওরফে ব্যাঙ জলিল, গোলাপী বেগম, সৈয়দ আলী ও মোঃ আক্তার ওরফে গালপোড়া আক্তারের বসতবাড়ি ঘিরে ফেলে। তাদের বাড়ি থেকে ৭ লাখ ৭০ হাজারটি নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

এ সময় বাচ্চাটারী এলাকার মৃত আবির উদ্দিনের ছেলে আব্দুল জলিল ওরফে ব্যাঙ জলিল (৫৫), ইদ্রিস আলীর স্ত্রী গোলাপি বেগম (৪৫), সৈয়ধ আলী’র স্ত্রী সুলতানা বেগমকে (৩০) গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, উদ্ধারকৃত নকল ব্যান্ডরোলগুলো হারাগাছ পৌরসভার সাবেক কাউন্সিলর মৃত বাচ্চা মিয়ার ছেলে মোঃ আমিরুল ইসলাম (৫৫), মোঃ সামার (৫০) কাছ থেকে সংগ্রহ করে থাকে। এ ঘটনায় পুলিশ সামাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই চক্রটি দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজসে নকল ব্যান্ডরোলের ব্যবসা করে আসছিল।

এভাবে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। নকল ব্যান্ডরোল উৎপাদন, বিপনন, সরবরাহ ও ব্যবহারকারীদের মূল হোতাকে দ্রুতই আইনের আওতায় আনার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ, হারাগাছ থানার ওসি কেএম নাজমুল কাদের প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে