সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে লাইসেন্স বিহীন স’মিলের ছড়াছড়ি

news-image

রংপুর ব্যুরো : রংপুরে স’মিল স্থাপনে বন বিভাগের লাইসেন্স নেয়া বাধ্যতামূলক হলেও শর্তের বেড়াজালের কারণে অনেক মালিক লাইসেন্স ছাড়াই দিব্রি চালিয়ে যাচ্ছে স’মিল। ফলে রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় লাইসেন্স বিহীন স’মিলের ছড়াছড়ি দেখা গেছে।

এদিকে বন বিভাগ জানিয়েছে, লাইসেন্স ফি দুই হাজার ও নবায়ন ফি মাত্র পাঁচশ টাকা হলেও মিল মালিকরা এ সামান্য টাকা দিয়েও লাইসেন্স নিতে আগ্রহী না। অন্যদিকে মালিকরা বলছেন, বন বিভাগের বিভিন্ন শর্ত পূরণ করতে হয়। যা অনেক সময় সম্ভব হয় না। এ কারণেই লাইসেন্স নিতে চান না তারা।বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের পাঁচ জেলায় স’মিল রয়েছে ১৪৯৭ টি। এর মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র ১৫৩ টির। রংপুরে ৪৭৫টি মিলের মধ্যে লাইসেন্স আছে নয়টির। লালমনিরহাটে দুইশটির মধ্যে ৫১টি, কুড়িগ্রামে ৩২৩টির মধ্যে ৯৩টি স’মিল লাইসেন্স নিয়ে চলছে। গাইবান্ধার ২৫২টি ও নীলফামারীর ২৪৭টি মিলের মধ্যে লাইসেন্স নেই একটিরও।

রংপুর বন বিভাগের অফিস সহকারী গোপাল চন্দ্র মহন্ত জানান, প্রতিটি স’মিলের লাইসেন্স ফি দুই হাজার ও নবায়ন ফি মাত্র পাঁচশ টাকা। কিন্তু মিল মালিকরা এ সামান্য টাকা দিয়েও লাইসেন্স করতে চান না।এদিকে নগরীর লালবাগের জনতা স’মিলের মালিক নুরুজ্জামান জানান, ১৯৮০ সাল থেকে তিনি স’মিলের ব্যবসা করছেন। এখন পর্যন্ত লাইসেন্স নেননি। ২০১৪ সালে লাইসেন্স নিতে গেলে বন বিভাগ জানায় একসঙ্গে ২০-৩০ জন আবেদন না করলে লাইসেন্স দেয়া হবে না। আর একা লাইসেন্স নিতে হলে ৩০-৪০ হাজার টাকা দিতে হবে। এ কারণে লাইসেন্স করা হয়নি।

রংপুর স’মিল মালিক সমিতির সভাপতি হারুন অর রশীদ জানান, বন বিভাগের লাইসেন্স পেতে অনেকেই ফরম এনেছেন। এছাড়া সহকারী কমিশনারের প্রত্যয়নপত্র ও ম্যাপের জন্য আবেদনও করা হয়েছে। কিন্তু প্রত্যয়নপত্র ও ম্যাপ না পাওয়ায় লাইসেন্স করা সম্ভব হচ্ছে না।
রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান বলেন, লাইসেন্স দিতে বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। লাইসেন্স পেতে স’মিলকে অবশ্যই বন সম্পত্তির ১০ কিলোমিটার দূরে অবস্থিত হতে হবে। পৌরসভা ও সিটি কর্পোরেশনের বাইরের মিলগুলো শর্ত পূরণ করছে না। তাই লাইসেন্স দেয়া সম্ভব হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে