রংপুরে নকল ব্যান্ডরোলসহ আটক-৩
রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছ পশ্চিম পোদ্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭ লক্ষ ৭০ হাজার নকল ব্যান্ডরোলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আব্দুল জলিল, সোনালী বেগম ও সুলতানা বেগম।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে হারাগাছ থানা পুলিশের ওসি একেএম নাজমুল বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে ৭ লাখ ৭০ হাজার নকল ব্যান্ডরোলসহ ওই তিন জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এধরণের নকল ব্যান্ডরোল সরবরাহ করে আসছে। এ ঘটনায় এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।











