,

দ্রব্যমূল্য ১৩ বছরে ২ থেকে ৩ গুণ বেড়েছে : বিএনপি

news-image

নিউজ ডেস্ক : বিদ্যুৎ থেকে শুরু করে সব দ্রব্যমূল্য বাড়ার পেছনে আওয়ামী লীগের লোকেরা জড়িত দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৩ বছরে জিনিসপত্রের দাম গড় হিসাবে দ্বিগুণেরও বেশি বেড়েছে। এসময়ে অনেক জিনিসের দাম বেড়ে তিনগুণ হয়েছে। সরকারের প্রতিশ্রুত ১০ টাকার চাল ৭০ টাকা। পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে সরকারদলীয় ব্যবসায়ী গোষ্ঠী ভোক্তাদের পকেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে, ভবিষ্যতেও করবে। যেহেতু বিদ্যুৎ থেকে শুরু করে সব জিনিসপত্র মূল্য বৃদ্ধির ফলে শুধু বিএনপিই ক্ষতিগ্রস্ত হয় না, দেশের সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেজন্য জনগণকেই এগিয়ে এসে এর প্রতিবাদ করতে হবে।

তিনি বলেন, দ্রব্যমূল্যসহ জনজীবনের সব সহনীয় মাত্রায় রাখতে একটি জবাবদিহিমূলক সরকার দরকার। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় অবিলম্বে তথাকথিত নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করতে হবে। অন্যথায় দ্রব্যমূল্য ভিত্তিক মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাই নয়, জাতির গোটা ভবিষ্যৎ জীবন আরও অসহনীয় ও দুর্বিষহ হয়ে উঠবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু