,

নবীনগরে আগ্নেয়াস্ত্রের স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন

news-image

সঞ্জয় শীল, নবীনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আগ্নেয়াস্ত্রের স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্টে সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির বিষয়টি সরকারের ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে আসার ধারাবহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আগ্নেয়াস্ত্রের স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্টে সিস্টেমটি ২/১২/২০১৯ রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। তিনি নবীনগর থানা, ইব্রাহিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কেন্দ্র, ভোলাচং কমিউনিটি ক্লিনিক, স্থানীয় এনজিও হোপ ও নবীনগর পৌরসভা পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার মাদ্রাসাসহ ৫৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনসহ ইউপি চেয়ারম্যান, বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা