সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার পেয়ে কৃষকের মুখে হাসি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : সময়ের চাহিদা মেটাতে নাসিরনগরে এসছে জাপানের তৈরি অত্যাধুনিক ধান কাটা মেশিন কম্বাইন্ড হারভেস্টার। কৃষি শ্রমিকের সংকটের কারণে প্রায় প্রতি মৌসুমেই ধান কাটা নিয়ে বিপাকে পড়েন কৃষকরা। কাটার উপযোগী হওয়ার পরও ধানজমি থেকে ঘরে তুলতে পারে না তারা। ফলে অনেক সময় মাঠেই নষ্ট হয়ে যায় ফসল। তবে আধুনিক যন্ত্র ব্যবহার করলে কৃষকরা এ বিড়ম্বনা থেকে রক্ষা পাবে।

এ ধরণের একটি যন্ত্র এক সঙ্গে ধান কাটা ও মাড়াইয়ের কম্বাইন্ড হারভেস্টার। তাই ধান কাটার অত্যাধুনিক এ মেশিনটি পেয়ে কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রামের আবুল বাসার নামের এক ব্যক্তি প্রথমবারের মত এই মেশিন সংগ্রহ করেন। আজ সোমবার সকালে চৈয়ারকুড়ি গ্রামে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে কৃষক কম্বাইন্ড হারভেস্টার দিয়ে জমির ধান কেটে ও মাড়াই করে উপস্থিত অতিথি ও কৃষকদের দেখান। কৃষক ইনসাব আলী জানান,এই মেশিন ব্যবহারের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ে ৫০ থেকে ৬০ শতাংশ খরচ কমানো যায়।এই তিন ধরনের কাজ শ্রমিক দিয়ে করাতে হলে চাষীর খরচ পড়ত দ্বিগুণ।

মেশিনের মালিক আবুল বাসার জানান এ মেশিনে ধান কাটা,খর কাটা ও মাড়াই সুবিধা-তিন ধরনের সুবিধা একসাথে পাবে কৃষকরা। এর ফলে কৃষকরা স্বল্প সময়ে কম খরচে তাদের ধান কেটে ঘরে তুলতে পারবেন।তবে শুরুতেই কৃষকদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আর এ মেশিনটি আনার পর কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিচ্ছুজ্জামান জানান,বিশ্বের বিভিন্ন কৃষিপ্রধান দেশে উন্নত প্রযুক্তির ধান কাটার এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার হয়ে থাকে।

জাপানের তৈরি অত্যাধুনিক এই ধান কাটা মেশিনটি গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা বেশ উপকৃত হবে। চাষীদের সময়,অর্থ সাশ্রয় ও শারীরিক কষ্ট লাঘব হবে এ মেশিনটি ব্যবহারের মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে