সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নবজাতক উদ্ধার: দত্তক নিতে আদালতে আবেদন

news-image

সোহেল রশীদ,রংপুর : রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট হজ্ব ক্যাম্পের সামন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে উদ্ধার হওয়া ওই নবজাতককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এদিকে উদ্ধার হওয়া নবজাতককে দেখতে অনেকেই ভিড় করেছে। অনেকেই শিশুটিকে দত্তক নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। এরই মধ্যে নবজাতকটিকে দত্তক চেয়ে আদালতে আবেদন করেন তারাগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ কামরুজ্জামান।

আদালত তার আবেদন গ্রহণ করে শুনানির জন্য পরবর্তী তারিখ আগামী ১০ ডিসেম্বর ধার্য্য করেন। এদিকে ফুটফুটে নবজাতক কি অপরাধ করেছিল। কেন তাকে মহাসড়কের পাশে ফেল রাখা হল। জন্ম নেয়াই কি আজন্ম পাপ। কোন পাষন্ড এমন কাজ করলো। রংপুরে এমনো হাজার প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে একটি নবজাতককে ঘিরে।

পুলিশ ও আদালত সূত্র জানায়, আজ রবিবার সকালে নগরীর হাজীরহাট থানার হজ্ব প্রশিক্ষন কেন্দ্রের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে কে বা কারা এই নবজাতককে (ছেলে) রাস্তার পাশে ফেলে চলে যায়। এক থেকে দুই দিন বয়সী ছেলে নবজাতককে স্থানীয় এক মহিলা উদ্ধার করে তার শ্বশুরকে জানান। পরে তাকে হাজিরহাট থানায় হস্তান্তর করা হয়।

পরে নবজাতককে রমেক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ হলে তাকে বিকেলে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় আদালতের বিচারক জাহাঙ্গীর আলম নবজাতককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য প্রেরণের নির্দেশ দেন। সেই সাথে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাজির হাট থানার ওসি, জেলা শিশু কল্যান বোর্ডের সভাপতি ও সমাজ সেবা অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়। আবেদনের শুনানির জন্য পরবর্তি তারিখ আগামী ১০ ডিসেম্বর ধার্য্য করেন।

দত্তকের আবেদনকারি কামরুজ্জামান বলেন, আমার ১৭ বছরেরর বিবাহিত জীবন। আমার স্ত্রী মনোয়ারা বেগমের কোন সন্তান নেই। বহু চিকিৎসা করিয়েছি। কিন্তু সন্তান হয়নি। রাস্তার পাশে পাওয়া নবজাতককে দত্তক চেয়ে আদালতে আবেদন করেছি। প্রয়োজনে আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে দিতে রাজী আছি। আদালত আমার দায়িত্বে নবজাতককে দিলে আমি অন্য আর দশজন পিতার মতই এই সন্তানকে মানুষ করব।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে