,

১লা এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

nahid-27চলমান এসএসসি পরীক্ষা মার্চ মাসের মধ্যেই শেষ হবে এবং ১লা এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এছাড়া এসএসসি পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়েই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে রাজধানীর সরকারি ল্যাবরেটরি হাইস্কুল ও ধানমণ্ডি বয়েজ হাইস্কুলে এসএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিভাবকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান।এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ডের ঊর্ধ্বতন কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ২০ দলীয় নেত্রী খালেদা জিয়াকে আবারো হরতাল বন্ধের আহবান জানিয়ে বলেন, আজকের এ শিক্ষার্থীরাই আগামী ৩০/৪০ বছর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। হরতালের কারণে পরীক্ষা পেছালে তাদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়। তারা যোগ্য নেতৃত্বগুণ নিয়ে বড় হতে পারবে না। এতে দেশ ও জাতির বিরাট ক্ষতি হচ্ছে। আশা করি বিষয়টি উপলব্ধির মাধ্যমে হরতাল প্রত্যাহার করে নেবেন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ