,

রাজারহাটে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ : ৪ পুলিশসহ আহত ১১

news-image

রংপুর ব্যুরো : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলন বাতিল চেয়ে একাংশের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশসহ ১১জন আহত হয়েছে। আহত ৪ পুলিশ কনস্টেবল রাজারহাট স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা হয়নি বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’জন ম্যাজিস্ট্রেট এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করছেন।

আজ শনিবার বিকেলে উপজেলা শহরের রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ মাঠে সম্মেলনে মোঃ শাহের আলীকে সভাপতি এবং আবু নুর মোহাম্মদ আখতারুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই কমিটিকে প্রত্যাখ্যান করে শহরের সোনালী ব্যাংক চত্বরে উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সালামের সমর্থকরা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে।

পুলিশ বেড়িকেট উঠিয়ে দিতে চাইলে এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪ পুলিশসহ ১১জন আহত হয়। আহতরা হলেন, কনস্টেবল রুবেল (২৫), জাহিদ (৩২), শফিকুল (২৪)সহ আরো একজন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। উদ্ভুদ পরিস্থিতিতে দু’জন ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় ৭জন কর্মী সমর্থক আহত হয় বলে রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি জানিয়েছেন। তিনজন রাজারহাট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিষটি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত চার কন্সটেবলকে রাজারহাট স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা