,

বদরগঞ্জের নাগেরহাটে দোকান ঘরে তালা : ব্যবসায়ীকে হুমকির অভিযোগ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জের নাগেরহাট কুতুবিয়া দ্বি-মুখি মাদরাসার মার্কেটের ভাড়াটিয়ার একটি ফিডের দোকান জোর পূর্বক দখলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ওই মাদরাসার সুপার কাজী সাহাবুল ইসলামের বিরুদ্ধে। অবৈধভাবে তালাবদ্ধ করে ফিডের দোকানের কয়েক লক্ষ টাকার মালামাল জিম্মি করে রাখাসহ ব্যবসায়ীকে প্রাণনাশসহ বিভিন্ন হুমকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে নাগেরহাট বন্দরে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা, যে কোন মুর্হুতে সংর্ঘষের আশংকা করছেন । এব্যাপারে ওই সুপারের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর ছেলে মহসীন আলী মন্ডল।

অভিযোগে জানাগেছে, বদরগঞ্জ উপজেলার নাগেরহাট কুতুবিয়া দ্বি-মুখি মাদরাসার নামীয় মার্কেটের একটি দোকানঘর বিগত ২০১১ সালের একই উপজেলার কুতুবপুর নয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলাম চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া নেন। পরে সেখানে তিনি পোল্টি ফিডের ব্যবসা করে আসছিল। গত কয়েকমাস ধরে মাদরাসাটির সুপার কাজী সাহাবুল ইসলাম ভাড়াটিয়া সিরাজুল ইসলামের নিকট ১ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে দোকান ঘরে তালা দেয়া দেয়াসহ প্রাণনাশের হুমকি দিতে থাকেন।

এনিয়ে ভাড়াটিয়া ও সুপারের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে গত বুধবার দুপুরে সুপারের নেতৃত্বে অফিস পিয়নসহ কয়েকজন দোকান ঘরে তালা দেয়। পরে এনিয়ে ভুক্তভোগীর ছেলে বাদি হয়ে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে মাদরাসার সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সিরাজুলকে দোকান ভাড়া দেয়া হয়েছিল। কিন্তুু তিনি আবার তা অন্যকে ভাড়া দেন। একারণেই সুপারকে তালা লাগাতে বলেছি। তিনি অফিস পিয়নের মাধ্যমে দোকান ঘরটিতে তালা লাগিয়ে দিয়েছি। তবে সুপার মাওলানা সাহাবুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।#

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা