,

সকলে আয়কর দিলে দেশ আরও উন্নত হত: রংপুর কর অঞ্চলের কমিশনার

news-image

রংপুর ব্যুরো : সকলে নিয়মিত আয়কর প্রদান করলে দেশ আরও আগে উন্নত হত বলে মন্তব্য করেছেন রংপুর কর অঞ্চলের কমিশনার মো. আবদুল লতিফ। তিনি বলেছেন, নিবন্ধিত করদাতাদের সবাই তো নিয়মিত আয়কর প্রদান করেন না। দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষের আয়কর দেয়ার সামর্থ্য রয়েছে। অথচ আয়কর প্রদান করে মাত্র ২২ লাখ মানুষ। আয়কর নিয়ে অবহেলা ও অসচেতনতা দূর হলে দেশ রাজস্ব খাতে আরও সমৃদ্ধ হবে। আমাদের উন্নয়নও তরান্বিত হবে।

শনিবার দুপুরে কর অঞ্চল রংপুর আয়োজিত আয়কর দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। আবদুল লতিফ বলেন, সরকারের রাজস্ব খাত সমৃদ্ধ করতে সকলকে কর প্রদানের ব্যাপারে সচেতন হচ্ছে। আয়কর প্রদান করা আমাদের নাগরিক ও সাংবিধানিক দায়িত্বের একটি অংশ। বৎসরে নূন্যতম আড়াই লাখ টাকার উর্ধ্বে আয় হলে নিয়মানুযায়ী কর দিতে হয়। কিন্তু আমরা আয়কর দেই না। আয়কর না বাড়লে সমৃদ্ধ দেশ গড়ার ভিশন বিলম্বিত হবে। কর কমিশনার আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মারুফ আহম্মেদ, রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার শেখ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-কর কমিশনার সুমন কুমার বর্মণ।

এরআগে সকালে ‘‘সমৃদ্ধ সোনালি দিন, আনতে হলে আয়কর দিন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর কর অঞ্চলের কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর দিবসের শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা থেকে আয়কর প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। শোভাযাত্রা শেষে কর অঞ্চলের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা আয়কর প্রদানের ব্যাপারে জনসচেতনা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে অতিথিরা বলেন, সমৃদ্ধ দেশ গড়তে যথাযথ আয়কর দিতে হবে। এসময় রংপুর কর অঞ্চলের কর্মকর্তারা, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার করদাতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা