,

জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলন উদ্বোধন

news-image

নিউজ ডেস্ক : পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করে জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলন উদ্বোধন করেছেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

শনিবার এশিয়ার সর্ববৃহৎ শপিংমল রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের ‘মহল’ হলে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জিএম কাদের এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করবেন দলের মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

সভাপতিত্ব করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

এছাড়া পার্টির কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে আছেন। অনুষ্ঠান পরিচালনা করছেন জাতীয় পার্টির জেলা শাখার সদস্য সচিব ও সাবেক এমপি খান মোহাম্মদ ইসরাফিল (খোকন)।

সবশেষে সভাপতির ভাষণ দেবেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

এদিকে সম্মেলন সামনে রেখে জেলার নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ঢাকা জেলার অধীনে ৫টি উপজেলা ও ৩টি পৌর শাখা আছে।

দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির নির্দেশে ওই ৮টি শাখার নেতাকর্মীরা শুক্রবার নিজ নিজ এলাকায় প্রস্তুতি সভা করেছেন। স্থানীয় নেতারা আলোচনা সভার আয়োজন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা