শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবিএম মোশাররফ কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের সামনে পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

অপর পাচঁজন হলেন- অ্যাডভোকেট মো. আলমগীর, অ্যাডভোকেট তৌহিদ, ফিরোজ কিবরিয়া,মোস্তাফিজুর রহমান ও রিয়াজ।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।

এদিন ছয়জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য মোস্তাফিজুরের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন। অন্যদিকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপর আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মোস্তাফিজুরের রিমান্ড বাতিল ও এবং অন্য পাঁচজনের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমানের রিমান্ড আবেদন নামঞ্জুর করে চার কার্যদিবসের মধ্যে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। অন্যদের জামিন শুনানির জন্য রোববার (১ ডিসেম্বর) দিন ধার্য করেন।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করে বের হওয়ার সময় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদকে আটক করে পুলিশ। এছাড়া অন্য তিনজনকেও পুলিশ গ্রেফতার করে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।

ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫-২০ জনের নাম উল্লেখ করে ৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি