,

খালেদা জিয়াকে ৫ ডিসেম্বর মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলন

news-image

নিউজ ডেস্ক : সরকারি সিদ্ধান্তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আটকে দেয়া হচ্ছে মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৫ ডিসেম্বর খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি মুলতবি করে ৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার প্রতিবেদন চেয়েছে আপিল বিভাগ।

এমতাবস্থায় আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসকদেরকে পেশার প্রতি সম্মান বজায় রেখে সঠিক প্রতিবেদন দেয়ার আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সঠিক প্রতিবেদন আপিল বিভাগে দিতে বিএসএমএমইউর মেডিকেল বোর্ডকে আহ্বান জানাচ্ছি।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনকে মুক্তি না দিলে সরকার পতনের একদফা আন্দোলন হবে।

খন্দকার মোশাররফ বলেন, খালেদা জিয়াকে মামলার কারণে নয়, গণতন্ত্র রক্ষার আন্দোলনের কারণেই কারাগারে যেতে হয়েছে।

এছাড়া দুর্নীতির সুযোগ করে দিতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা