,

জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন শেষে বিএনপির তিন নেতা আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করে বের হওয়ার সময় বিএনপির ৩ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরসাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠানে এসেছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ। অনুষ্ঠান শেষ করে তারা প্রেসক্লাব থেকে বের হতে গেলে ওই সময় পুলিশ তাদের আটক করে।

এবিএম মোশাররফসহ তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।

ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে ৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

ওই মামলা দায়ের হওয়ার পর বুধবার ভোর রাতে গ্রেফতার হন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে আটক হন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অফিস স্টাফ মঞ্জু ও কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ ফারুক। ওই দিন সকালে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকেও আটক করা হয়। আটকের কয়েক ঘণ্টা পরই অবশ্য হাফিজ উদ্দিন আহমেদসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ