বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সরকার স্বপ্নের সোনার বাংলা গড়তে পাশে থাকবে : রিভা গাঙ্গুলী

news-image

রংপুর প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নিয়ে কাজ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাস্তবায়নে ভারত সরকার সব সময় পাশে থাকতে চায়।

এরই ফলশ্রুতিতে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, নগর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আইটি পার্ক নির্মাণসহ শিশুকল্যাণে ভারত সরকার বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে। শুধু তাই নয়, ভারত সরকার প্রতি বছর বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে; যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ভারতীয় এই হাইকমিশনার।

বৃহস্পতিবার বিকালে রংপুর চেম্বার প্রতিষ্ঠিত ও পরিচালিত আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব অর্থায়নে বর্ধিতাংশ ৫ম তলার একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ভারতীয় হাইকমিশনের অনুদানে স্থাপিত সায়েন্স ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি পরিদর্শন করেন।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহীর ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল জলিল, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, রংপুর চেম্বার ও স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালক, চেম্বারের সাবেক ও বর্তমান পরিচালক, স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে