বিএনপি নেতা মেজর হাফিজ ও খোকনের জামিন

news-image

নিউজ ডেস্ক : গ্রেফতারকৃত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে জামিন দিয়েছেন আদালত।

এছাড়া জাতীয়তাবাদী হকার্স দলের মালিবাগ শাখার সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেনকেও জামিন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ১০ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে সুপ্রিমকোর্টের প্রধান ফটকে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে রাস্তা অবরোধ, যান চলাচলে বাধা সৃষ্টি ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকালে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন।

অপরদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে আসামিদের জামিন মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৬ নভেম্বর দুটুর ১২টার সময় পাঁচ শতাধিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাতে ব্যানার, ইট-পাটকেল, লাঠিসোটা, লোহার রডসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা ‘খালেদা জিয়ার মুক্তি চাই, অবৈধ সরকারের পতন চাই’সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

অভিযোগে আরও বলা হয়, বিএনপির নেতাকর্মীরা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং সুপ্রিমকোর্টের প্রধান ফটকের সামনে যান চলাচলে বাধা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করেন। পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন, এতে একজন পুলিশ সদস্য গুরুতর জখম হন। এ সময় তারা ২০-২৫টি গাড়ি ভাংচুর করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার