দেশ ও জনগণের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই: রংপুরে ভারতীয় হাই কমিশনার

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। দেশ ও জনগণের উন্নয়নে এর কোন বিকল্প নেই। উন্নত ও শক্তিশালী রাষ্ট্র গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। তাই আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের, দেশের তথা বিশে^র কল্যাণে কাজ করার আহ্বান জানান।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর চেম্বার প্রতিষ্ঠিত ও পরিচালিত আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের নিজস্ব অর্থায়নে বর্ধিতাংশ ৫ম তলার একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ভারতীয় হাই কমিশনের অনুদানে স্থাপিত সায়েন্স ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী পরিদর্শন করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নিয়ে কাজ করছে-এর বাস্তবায়নে ভারত সরকার সব সময় পাশে থাকতে চায়। এরই ফলশ্রুতিতে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, নগর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আইটি পার্ক নির্মাণসহ শিশুকল্যাণে ভারত সরকার বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে। ভারত সরকার প্রতি বছর বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে-যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী, স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল জলিল, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, রংপুর চেম্বার ও স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালক, চেম্বারের সাবেক ও বর্তমান পরিচালক, স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার