,

দেশে ফিরলেন সেই হোসনা

news-image

সৌদি আরব প্রতিনিধি : অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সেই হোসনা আক্তার। গতকাল বুধবার রাত ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার দেশে ফেরার বিষয়টি রিয়াদ বিমানবন্দর থেকে নিজেই ব্র্যাককে নিশ্চিত করেন হোসনা।

এর আগে সম্প্রতি সৌদি আরবের নাজরান এলাকার একটি বাড়ি থেকে গৃহকর্তার নির্যাতনের শিকার হোসনা বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন। পরে স্ত্রীকে নিরাপদে দেশে ফেরত আনতে সরকারের কাছে আকুতি জানান তার স্বামী শফিউল্লাহ।

পারিবারিক সূত্র জানায়, দালাল শাহীন মিয়া ও রিক্রুটিং এজেন্সি আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনের প্রলোভনে পড়ে এজেন্সি আল-সারা ওভারসিসের মাধ্যমে সৌদি যান হবিগঞ্জের হোসনা আক্তার।

সেখানে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। পরে হোসনা এক ভিডিও বার্তায় তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে বাঁচার আকুতি জানান স্বামী শফিউল্লাহর কাছে। উপায়ান্তর না পেয়ে শফিউল্লাহ ছুটে যান দালাল ও আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে। কিন্তু তারা হোসনাকে দেশে আনতে দুই লাখ টাকা দাবি করে।

পরে স্ত্রীকে দেশে আনতে গত ২৪ নভেম্বর ব্র্যাকের সহায়তা চেয়ে আবেদন করেন শফিউল্লাহ। ওই আবেদনের ভিত্তিতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম নিরাপদে হোসনাকে দেশে ফেরত আনতে সক্ষম হয়।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু