,

এবার সৌদি আরবে কর্মরত ৩৫ নারীর ভিডিও বার্তা

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরব থেকে দেশে ফেরার আকুতি জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন আরও ৩৫ জন বাংলাদেশি নারীকর্মী। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল হাসান জানান, সৌদি আরব থেকে পরপর দুজনের উদ্ধারের ঘটনা দেখে ভিডিও প্রকাশ করেছেন আরও ৩৫ জন বাংলাদেশি নারীকর্মী।

এর আগে ভিডিও প্রকাশ করে হবিগঞ্জের হোসনা আক্তার গতকাল বুধবার রাতে দেশে ফিরেন। এ ছাড়া গত ১৫ নভেম্বর দেশে ফিরেন পঞ্চগড়ের সুমী আক্তার।

শরিফুল হাসান বলেন, ‘এই নারীদের আমার স্যালুট। রাষ্ট্র বা নিয়োগকর্তা কেউ তাদের শেখায়নি। তারা নিজেরাই এই কৌশল নিয়েছে। আমি গত ১০ বছর ধরে বলছি, আমাদের মেয়েদের শুধু একটা মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হোক তারা যাতে বিপদে পড়লে জানাতে পারে। দেখবেন তখন সব সত্য বেরিয়ে আসবে।’

‘কিন্তু আফসোস সৌদিরা আমাদের মেয়েদের মোবাইল ব্যবহার করতে দেয় না। সুমি, হোসনারা বহু কষ্ট করে লুকিয়ে যোগাযোগ করে। আমার ভয় হচ্ছে এতগুলো ভিডিও প্রকাশ করার পর সৌদিরা হয়তো আরও কঠোর হবে। আমি বলব, আমাদের এখন রাষ্ট্রীয়ভাবে দাবি তোলা উচিত, যাতে আমাদের মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারে,’ যোগ করেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর