,

লেবাননে আবাসিক ভবন থেকে ৩৫ বাংলাদেশি নারী কর্মী আটক

news-image

নিউজ ডেস্ক : লেবাননের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৩৫ বাংলাদেশি নারীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।এসময় অন্যান্য দেশের আরও ৪৫ নাগরিককে আটক করা হয়।এদের মধ্যে অনেকের বৈধ ভিসা (আকামা) থাকলেও ঠিক কী কারণে তাদের আটক করা হয়েছে তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।

আটক প্রবাসীরা বর্তমানে ইজদাইদি ইমিগ্রেশন পুলিশের হেফাজতে আছেন।

আজ বুধবার স্থানীয় সময় সকাল ৬টায় রাজধানী বৈরুতের ডিকুয়ানি এলাকায় আউন মার্কেট সংলগ্ন সেন্টার মারিয়া জেস নামের ছয়তলা ভবনে থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, নারীকর্মীরা সকালে কাজে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই পুলিশ অভিযান চালায়। দুটি গাড়িতে এসে বিপুল সংখ্যক ইমিগ্রেশন পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। এ সময় প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সেখান থেকে বৈধ-অবৈধ বাংলাদেশি নারীকর্মীসহ ৭০ প্রবাসীকে আটক করে।

ভবনটিতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশিসহ অন্য দেশের প্রায় ৩০০ প্রবাসী বাস করতেন। তাদের মধ্যে দুইশ’র অধিক বাংলাদেশি।

স্থানীয় প্রবাসীরা জানান, আকামা থাকা সত্ত্বেও অনেক নারীকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। এছাড়া অবৈধদের মধ্যে বেশ কয়েকজন স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচিতে নিবন্ধন করেছেন।

লেবাননে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আটক বাংলাদেশিদের ব্যাপারে জানতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বিভিন্ন দেশ থেকে নারীকর্মীরা গৃহকর্মী ভিসায় লেবাননে আসেন।দেশটির আইন অনুযায়ী, নারীকর্মীদের নিয়োগকর্তার স্থান ব্যতীত অন্য কোথাও থাকা নিষেধ। দীর্ঘদিন পর দেশটির ইমিগ্রেশন পুলিশের হঠাৎ এমন অভিযানে দেশটির অবৈধ শ্রমিকরা আতঙ্কগ্রস্ত বলে জানান সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর