নির্যাতনের শিকার সেই হুসনা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে নির্যাতনের শিকার সুমি আক্তারের পর হুসনা আক্তার নামে আরেক বাংলাদেশি কর্মীকে তার কর্মস্থল থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সরকার। হুসনা আক্তার হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের হস্তক্ষেপে হুসনা আক্তারকে উদ্ধার করে স্থানীয় পুলিশ।
সোমবার রাতে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের লেবার উইংয়ের কর্মকর্তা কে এম সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান জানান, হুসনা নাজারান শহরে সেইফ হোমে পুলিশের নজরদারিতে রয়েছেন। তিনি এখন নিরাপদে রয়েছেন। তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের হস্তক্ষেপে হুসনা আক্তারকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস উদ্যোগী হয়ে এ কাজে সহযোগিতা করছেন।
প্রসঙ্গত, কর্মস্থলে নির্যাতনের শিকার হুসনা আক্তার রোববার দেশবাসীর উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা পাঠান। তার পাঠানো ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
কর্মস্থলে নির্যাতনের শিকার হুসনা আক্তার রোববার (২৪ নভেম্বর) দেশবাসীর উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা পাঠান। তার পাঠানো ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হুসনা আক্তার ভিডিওবার্তায় বলেন, ‘আমি আর পারতাছি না। তোমরা যেভাবে পারো আমারে তোমরা বাঁচাও। এরা আমারে বাংলাদেশ পাঠাইতো চায় না। এরা আমারে ইতা করতাছে। অনেক অত্যাচার করতাছে। আমারে ভালা কামের কথা কইয়া পাঠাইছে দালালে। আমারে ইতা করতাছে ওরা। আমি আর পারতাছি না সহ্য করতাম। তোমরা যেভাবে পারো আমারে নেও।’
এরই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে উদ্ধারের উদ্যোগ নেয়া হয়।
জানা যায়, প্রায় তিন মাস আগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের হুসনা আক্তারের বিয়ে হয় নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামের শাহেদ মিয়ার ছেলে মো. সফিউল্লাহর (২৬) সঙ্গে। সফিউল্লাহ হবিগঞ্জের একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারে স্বচ্ছলতা ফেরাতে গত ৬ নভেম্বর শাহীন মিয়া নামে এক দালালের মাধ্যমে সৌদি আরব যান হুসনা। সেখানে গিয়েই তিনি পড়েন নির্যাতনের কবলে।
সেই নির্যাতনের বর্ণনার ভিডিওটি ছড়িয়ে পড়লে হুসনার স্বামী সফিউল্লাহ গণমাধ্যমকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত আমার স্ত্রীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে আমি আবেদন জানিয়েছি। হুসনা আমার সঙ্গে ফোনে কথা বলার সময় অসংখ্যবার কান্নাকাটি করেছে।
এর আগে সৌদিতে নির্যাতনের শিকার সুমি আক্তারও একইভাবে তাকে নির্যাতনের কথা জানিয়ে ভিডিওবার্তা দিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়।











